কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রাখাইন সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। এ অনুষ্ঠানকে ঘিরে রাখাইন পল্লিগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। অং হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি সংগঠন এর আয়োজন করে। মঙ্গলবার বিকেলে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে প্রথম দিনে অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। এতে অংশ নেয় রাখাইন সম্প্রদায়ের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা। ছিটিয়ে দেয়া হয় একে অন্যের গায়ে পানি। এর আগে বৌদ্ধ বিহারে বুদ্ধস্নানের মধ্য দিয়ে এ উৎসবের শুভ সুচনা হয়। এছাড়া বাদ্যযন্ত্র নিয়ে সুসজ্জিতভাবে দল বেঁধে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন তারা। এসব দেখতে মাঠের চার পাশে ভিড় করে পর্যটক সহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা,মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনর্চাজ হাসনাইন পারভেজ, রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান প্রমুখ।
স্থানীয় রাখাইনরা জানান, নতুনের আহ্বানে শুরু হয় রাখাইন বর্ষ ১৩৮৬। নিজস্ব পঞ্জিকার নববর্ষ বরণ রাখাইনদের সবচেয়ে বড় উৎসব। নববর্ষ বরণ করতে সাংগ্রাই বা জলকেলি উৎসব করে রাখাইন সম্প্রদায়। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনাকালী দীর্ঘ দুই বছর স্বল্প পরিসরে করা হয়েছে। এ বছর তিনদিন ব্যাপী উৎবকে ঘিরে রাখাইন পল্লিগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments