ডেস্ক রিপোর্ট: এ সময়ের তরুণ স্টাইলিস চলচ্চিত্র নির্মাতা অনিক বিশ্বাস। সহকারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও এখন তিনি পুরোপুরি চলচ্চিত্র নির্মাতা। এরই মধ্যে ছোট পর্দার জন্য প্রথম সারির এবং নতুন অভিনয়শিল্পী নিয়ে বেশকিছু নাটক নির্মাণ করে নিজের জানান দিয়েছেন তিনি।
অনিক বিশ্বাস বড় পর্দার জন্য দীর্ঘদিন ধরেই ছোট পর্দার নির্মাণ থেকে দূরে ছিলেন এবং নিজেকে প্রস্তুত করছিলেন চলচ্চিত্রের জন্য। ইতিমধ্যেই তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘খোদা হাফেজ’ নামের মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। খোদা হাফেজ মুভিটির পোস্টার এবং টিজার ইতিমধ্যে সব মহলে প্রশংসিত হয়েছে। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ‘শিরোনাম’ নামের নতুন আরেকটি সিনেমার।
শনিবার এই সিনেমার এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে। যার ট্যাগ লাইন কি চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম? ইব্রাহীম চায় শিরোনাম! ব্যতিক্রম ঘরানার পোস্টারটি প্রকাশ্যে আসতেই সবমহলে প্রশংসা কুড়াচ্ছে।
জানা গেছে, ‘শিরোনাম’ সিনেমার শিল্পী নির্বাচন থেকে শুরু করে লোকেশন, গান সবকিছু চূড়ান্ত করে ইতিমধ্যে শুটিং ফ্লোরে গড়িয়েছে বলে জানান এই স্টাইলিশ নির্মাতা। এরই মধ্যে চলতি মাসেই শুটিং শুরু হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে দ্যা কর্মাশিয়াল মুভিজ এবং বিশ্বাস টকিজ
এ প্রসঙ্গে অনিক বিশ্বাস বলেন, ‘অনেক বড় স্কেলে সিনেমাটির শুটিং করা হয়েছে। সিনেমাটির জন্য শেষ কয়েক মাস যাবত গোটা টিম অক্লান্ত পরিশ্রম করছে। গল্প অনুযায়ী কাস্টিং, লোকেশান, সেট অন্যান্য সবকিছু বেশ যত্ন সহকারে দেখা হচ্ছে। গল্পে ছাড় দিতে চাই না। ‘শিরোনাম’ হবে আমাদের গল্প। এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছে। খুব শীঘ্রই সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ করা হবে।’
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments