ডেস্ক রিপোর্ট: শেষ রক্ষা হলোনা অস্কারজয়ী তারকা অভিনেতা উইল স্মিথের, অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চর মারার দায়ে এবার প্রায় এক যুগের কাছাকাছি সময় অস্কার গালাসহ একাডেমির অন্যান্য ইভেন্ট থেকেও নিষিদ্ধ হলেন তিনি।
এক বিবৃতিতে একাডেমি জানিয়েছে, ৯৪ তম অস্কার আসরের মঞ্চে আমরা দেখেছি স্মিথ যে ব্যবহার করেছে সেটি অগ্রহনযোগ্য এবং ক্ষতিকর। তাই তাকে আগামী ১০ বছরের জন্য একাডেমির সকল ইভেন্ট থেকে নিষিদ্ধ করা হলো।
বিবৃতিতে আরো বলা হয়, স্মিথকে নিষিদ্ধ করার পেছনে মূল কারণটি হলো, অন্যান্য শিল্পীদের সুরক্ষা প্রদান এবং একাডেমির প্রতি শিল্পীদের আস্থা পুনরুদ্ধার করা।
তবে স্মিথ তার এই কাজের জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন পাশাপাশি আলোচনা-সমালোচনার মুখে গত সপ্তাহে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে অস্কার অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার দিতে আসেন কমিডিয়ান ক্রিস রক। এ সময় দর্শক সারিতে বসা উইল স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘জিআই জেন টু-এর জন্য তর সইছে না। ১৯৯৭ সালের এ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী ডেমি মুরের চরিত্রের মাথা ছিল ন্যাড়া। এলোপেশিয়া রোগে আক্রান্ত স্মিথের স্ত্রীও চুল পড়ে টেকো হয়ে গিয়েছিলেন। এই রসিকতা স্বাভাবিকভাবে নেননি স্মিথ। আসন ছেড়ে মঞ্চে গিয়ে তিনি চড় কষান ক্রিস রককে। এ ঘটনা গড়িয়েছে অনেক দূর।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments