ডেস্ক রিপোর্ট: নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্পে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ২৯জুন সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জামাইকা আর্টস সেন্টারে । নাটকে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর এই নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে—৬ জুলাই নিউজার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে।
নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার—এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।
নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান—যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, “নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান—এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”
নির্দেশক শামীম সাগর বলেন, “এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।”
নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।
মঞ্চনেপথ্য: আলোক পরিকল্পনা: ঠাণ্ডু রায়হান, আলোক প্রক্ষেপক: বাবর খাদেমী, সংগীত প্রক্ষেপক: সিফাত উদ্দিন পলক, কোরিওগ্রাফি, প্রপস, পোশাক: মোমেনা চৌধুরী, পোস্টার পরিকল্পনা: শামীম সাগর, প্রযোজনা অধিকর্তা: মোমেনা চৌধুরী, কৃতজ্ঞতা: কৃষ্টি (জ্যামাইকা, নিউইয়র্ক), আরণ্যক (বাংলাদেশ)
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments