বিনোদন ডেস্কঃ শাকিব খান ও বুবলী ইস্যুতে এখন সরগরম শোবিজ ইন্ডাস্ট্রি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এরপর গণমাধ্যমে বুবলী বলেন, যা কিছু হয়েছে শালীনভাবেই হয়েছে। ধর্মীয় রীতি মেনেই সব হয়েছে। তারপর থেকেই বুবলীর সন্তানের বাবা কে? এই প্রশ্ন উঠে জনমনে। আর স্বাভাবিকভাবেই সন্দেহের তীর যায় শাকিব খানের দিকে। প্রায় দুদিন পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খোলেন শাকিব খান। নিজেকে বুবলীর সন্তানের বাবা দাবি করে বলেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এদিকে সন্তানের পিতৃত্ব স্বীকার করার কয়েক ঘণ্টা না পেরুতেই শোনা যাচ্ছে, শাকিব খান ও বুবলী দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন-হতে যাচ্ছে বিচ্ছেদও। সূত্র বলছে, বুবলী বিষয়গুলো প্রকাশ করে দেওয়ায় বিচ্ছেদ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতে যাচ্ছে। সন্তানের খবর প্রকাশ্যে আসতেই কেন বিচ্ছেদের গুঞ্জন? এর নেপথ্যেই বা কি! জানা যায়, গলুই সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরির সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। গলুইয়ের শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সেসময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার। গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবারও পূজার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা। নানা মাধ্যমে জোর গুঞ্জন শোনা গেছে, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে চলছিল ঝামেলা। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে কলহে জড়িয়েছিলেন বুবলী। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে। এর আগেও ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস যখন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জনস্মুখে আসেন তখন শুরুতে শাকিব খান সন্তান অস্বীকার করতে চাইলেও পরে স্বীকার করে নেন। কিন্তু পরবর্তীতে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন শাকিব। শাকিব এবারও সেই পথেই হাঁটছেন বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনরা।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments