মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকালের দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফরিদপুরবাসী এবং হাসপাতালে উপস্থিত রোগীর অভিভাবকদের প্রশ্ন, হাসপাতালের এত জায়গা থাকতে ঔষধের স্টোর রুমে হটাৎ আগুন লাগার হেতুবাদ কি? এর আগেও এই হাসপাতালে আরও একটি আগুন লাগার নাটকীয় ঘটনার সূত্রপাত হয়।
পাশাপাশি এ কথাও উঠে আসছে যখন হাসপাতালের জনাকীর্ণ অবস্থা নিরব থাকে এবং আস পাশে লোক খুব কম থাকে তখনই আগুনের এ নাটক কেন?
সরকারি সম্পদ বা রোগীদের ঔষধের নিছিদ্র নিরাপওার জায়গাটিতে কোন কারন ছাড়া এই স্টোররুমে আগুন লাগার হেতুবাদ বিভাগীয় তদন্তের আওতায় আনা খুবই জরুরি হয়ে পড়ছে। উল্লেখিত কথাগুলো বললেন, একজন স্থানীয়বাসিন্দা মুরাদ। তিনি আরো বলেন, একটি ঘটনা বিচার বিভাগীয় আওতায় এনে তদন্ত করলেই বহু মাকরোশার জ্বাল ছিন্ন হয়ে আসল মুখোশ উন্মোচিত হবে।
অগ্নিকান্ডের সময়ন আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার পাশাপাশি ধোঁয়ায় চারপাশে অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একবাসিন্দা বলেন, আগুনের ধোঁয়া অন্ধকার হওয়ার সময় সরকারি সম্পদ বা ঔষধ লুট হলো কিনা এই বিষয় টি ক্ষতিয়ে দেখার জন্য হাসপাতালের পরিচালক সাহেবের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
আগুনের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার।
তিনি বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুন্ডলি সৃষ্টি হয়। ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজ সহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments