ডেস্ক রিপোর্ট: চলতি বছর (২০২১) অক্টোবরে নিউইয়র্কের (যুক্তরাষ্ট্র) জামাইকার ইয়র্ক কলেজ হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বাংলা সিনে এওয়ার্ড ২০২০’। ২০১৬ সালের পর থেকে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। তিনি এ আয়োজনের প্রধান উদ্যোক্তা। প্রায় ২ যুগ ধরে তিনি আমেরিকাতে বসবাস করছেন। বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও শিল্পী এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ আয়োজনে বাংলাদেশ থেকে ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও অনলাইন পার্টনার গ্রীনটিভি লিমিটেড।
বাংলাদেশে এ অনুষ্ঠানটির চিফ কো-অডিনেটরের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র নির্মাতা ও বঙ্গবন্ধু গবেষক রফিকুল ইসলাম বুলবুল।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments