ডেস্ক রিপোর্ট: গত ২ এপ্রিল ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের কৈশোরকালের অংশ নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। নতুন খবর হলো এবার এর সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক সেলিম খান।
প্রযোজক ও প্রযোজক সেলিম খান জানান, শাপলা মিডিয়ার ব্যানারে টুঙ্গিপাড়ার মিয়া ভাই এসেছে। এখানে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর দেখানো হয়েছে। এরপর আমরা এটির সিকুয়্যাল আনছি। এটার নাম 'মুজিব ভাই'। এখানে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের পরের অংশ দেখানো হবে। এখন চলছে ছবির চিত্রনাট্যের কাজ।
তিনি জানান, প্রথমটির মতো দ্বিতীয় কিস্তিতেও প্রার্থনা ফারদিন দীঘি এবং শান্ত খানকে দেখা যাবে। আগের শিল্পীদের মধ্যে অল্পকিছু পরিবর্তন আসবে। চলতি বছরের শেষে 'মুজিব ভাই' ছবিটির শুটিং শুরু হবে। এটি বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তি দেওয়ার চিন্তা আছে।
প্রসঙ্গত, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা হলের পাশাপাশি অ্যাপেও দেখার ব্যবস্থা করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এমনকি স্কুল কলেজে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে সরকার।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments