দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় বনানী বিড়ি কারখানাতে ব্যবহৃত ব্যন্ডরোল দিয়ে বিড়ি তৈরীর অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শিল্পনগরী আল্লারদর্গায় অবস্থিত বনানী বিড়ি কারখানাতে ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বনানী বিড়ি তৈরী করে তা বাজারে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন কোম্পানীর বিক্রয় হওয়া বিড়ির প্যাকেট থেকে সংগ্রহ করা ব্যান্ডরোল বিভিন্ন চোরাকারবারীদের কাছ থেকে নামমাত্র মূল্যে সংগ্রহ করে তা বনানী বিড়ির প্যাকেটে ব্যবহার করা হচ্ছে। ফলে সরকার বিপুল অংকের টাকা রাজস্ব ফাঁকিতে পড়ছে। অধিক মুনাফার আসায় বনানী বিড়ি কারখানার মালিক আলহাজ্ব বায়েজিদ বিশ্বাস দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিদিন গড়ে ১৮থেকে ২০লক্ষ বনানী বিড়ি তৈরি করে চোরাপথে সংগ্রহ করা ব্যন্ডরোল দিয়ে তা বাজারজাত করছেন কারখানা কতৃপক্ষ এমন অভিযোগ এলাকাবাসীর। কারাখানার প্রধান গেট বন্ধ রেখে বাইরে পাহারা বসিয়ে প্রতিদিন অবৈধ এমন কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এরফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকিতে পড়েছে।
অনিয়ম ও দূর্নীতির বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার আলহাজ্ব মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, মালিকের ব্যবসার অবস্থা ভাল না হওয়ায় গোপনে এ কাজটি করতে হচ্ছে। ব্যবসার অবস্থা ভাল হলে আপনাদের খুশি করব।
বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে নেওয়ার আহবান এলাকার সচেতন মহল ও গ্রামবাসীর।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments