ডেস্ক রিপোর্ট: বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ উপলক্ষে ৪টা স্কুল এবং ৩টি বস্তিতে ২১০ জন কিশোরীর হাতে ঋতু কমিক বই (বয়ঃসন্ধি মাসিক ও বেড়ে ওঠার গল্প) এবং ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছে ‘ঋতু’।
দিবসটি উপলক্ষে দেশের ৬টি জেলায় (ময়মনসিংহ, চট্টগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পটুয়াখালী, এবং ঢাকা) মোট ৭টি মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেশনের আয়োজন করে ঋতু। প্রতিটি সেশনে মোট ৩০ জন মেয়েকে ঋতু কমিক বই এবং ঋতু রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন উপহার দেয়া হয়।
মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিটি সেশনে বয়ঃসন্ধি, মাসিক ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গল্পে গল্পে আলোচনা করা হয়।মাসিক অভিজ্ঞতা বিনিময় এবং মাসিক নিয়ে কিশোরীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয় এই সেশনে।
তাছাড়া,ঢাকায় অবস্থিত শাহ-পারান বস্তির নারীদের নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতন করা হয়। বিভিন্ন মাসিককালীন সমস্যা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করা হয় ।
ঋতুর পক্ষ থেকে বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করে স্থানীয় সংগঠন । সংগঠনগুলো হলো- ইয়ুথ পাওয়ার,পটুয়াখালী; সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি,ময়মনসিংহ; নতুন বাবু পাড়া সমাজ গড়ি স্থায়ী উন্নয়ন সংগঠন,নীলফামারী; সৃজনশীল গাইবান্ধা,গাইবান্ধা; এবং ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন , চট্টগ্রাম।
ঋতু ‘র প্রতিষ্ঠাতা শারমিন কাবির বলেন, ‘যদিও সারা বছরই মাসিক সচেতনতায় কাজ করে ঋতু, কিন্তু বছরের এই সময়টায়, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার এই মে মাসে আমাদের স্থানীয় পার্টনার সংগঠনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এই সেশনে অংশগগ্রহনকারী প্রতিটি মেয়ে আরও আত্মবিশ্বাসের সাথে নিজের বয়ঃসন্ধি এবং মাসিক ব্যবস্থাপনায় সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস’।
‘ঋতু’ একটি সামাজিক ও অলাভজনক সংগঠন। পিরিয়ডের ট্যাবু ভাঙতে সোচ্চার সামাজিক এই প্রতিষ্ঠানটি কাজ করছে ২০১৬ সাল থেকে । বিভিন্ন স্কুলে, গ্রামে, এবং বস্তিতে সেশনের মাধ্যমে কিশোরী এবং নারীদের মাসিক ও মাসিক স্বাস্থ্য বেবস্থাপনা ও বয়ঃসন্ধি নিয়ে সচেতন করছে ঋতু । এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার কিশোরীকে মাসিক ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয়ে সচেতনত করেছে এবং ১ লাখ মানুষকে ঋতু’র কাজের সাথে সম্পৃক্ত করেছে।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments