চট্টগ্রাম অফিস: ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ ইতোমধ্যে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের ৫০টিরও অধিক সেলুন স্থাপিত হয়েছে। মূলত সেলুনে আসা সেবা গ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ আয়োজন। গেল সপ্তাহে সিটির অন্যতম প্রাণকেন্দ্র চেরাগী পাহাড়ের একটি সেলুনে উদ্বোধনসহ ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার আকবরশাহ থানাধীন কর্ণেলহাট উত্তর কাট্টলীর হাবিব হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বীজন নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ গিয়াস উদ্দিন জুয়েল। এ সময় তিনিসহ আগত অতিথিরা সেুলন মালিক আমজাদ হোসেনের হাতে বই ও বুক সেলফ তুলে দেন।
দিদারুল আলম, আবৃত্তি শিল্পী সায়েম হোসেন, নাট্যশিল্পী সৌরভ পাল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গিয়াস উদ্দিন জুয়েল বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেবা গ্রহীতাদের মধ্যে বই পড়ায় আগ্রহ তৈরি হবে।’
গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments