ডেস্ক রিপোর্ট: আজ বিকেল ৪টায় ইউটিউবে অবমুক্ত হয়েছে আলোচিত বাংলা সিনেমা টগর-এর দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। আলোক হাসান পরিচালিত ও রণক ইকরাম প্রযোজিত এ সিনেমার গানটি মুক্তির পরই সাড়া ফেলেছে অনলাইনে। গানটির বিশেষ আকর্ষণ হলো—চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে পর্দায় চমক হয়ে ধরা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা।
‘ও সুন্দরী’ গানে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও এবারই প্রথম নিজের গাওয়া গানে পর্দায় নাচলেন তিনি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।
গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিংও। টগরের এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।”
আতিয়া আনিসা বলেন, “ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”
নায়িকা পূজা চেরি বলেন, “গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান ভাই ও আতিয়ার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।”
নায়ক আদর আজাদ বলেন, “টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে, দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”
এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সারাদেশব্যাপী।
ভিডিও লিংক: https://youtu.be/8beusy18nmI
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments