স্টাফ রিপোটার: আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এশিয়ার বৃহৎ আয়োজন ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া প্রদর্শনীর জুরিবোর্ডের সদস্যরা আয়োজন নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
জুরি বোর্ডের সদস্যরা হলেন Mr. Jaroslaw Piotr Suchan (POLAND), Ms. Iwona Maria Anna Blazwick (UK), Mr. Jagath Weerasinghe (SRI LANKA), Ms. Nurseren Tor (TURKEY). জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহম্মদ, পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। আয়োজনে বাংলাদেশসহ ১১৪টি দেশ অংশ গ্রহণ করেছে।
আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্যশালা মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রদর্শনী উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments