ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনের দ্বিতীয় উপন্যাস ‘কল মি লাইক’।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রকৃতি-অন্তপ্রাণ এক কিশোর। নাম আলেক। সব সময় নিজের চিন্তাজগতে বসবাস করে সে। কিন্তু একটা ‘বিশেষ’ কারণে সমাজে তার আশ্রয় হয় না। প্রথমে স্কুল থেকে এরপর একে একে সব কিছু থেকে বের করে দেওয়া হয় তাকে। এক সময় পরিবারেও জায়গা হয় না তার।
প্রকৃতির মধ্যে মিশে যেতে থাকে পরিত্যক্ত আলেকের আশ্রয়হীন নিঃসঙ্গ জীবন। ওর বেঁচে থাকার স্বপ্ন, বিশ্বাস, ভালোবাসা, বেদনা ও উল্লাস—সবকিছু তলিয়ে যেতে থাকে হতাশার অতল গহ্বরে। আলেক একাকী অন্ধকার আকাশে চোখ তুলে লাইকার কথা ভাবে। তার মনে প্রশ্ন জাগে, পৃথিবীর কক্ষপথে নিক্ষিপ্ত লাইকা কি একবারের জন্যও বুঝেছিল, ওই যন্ত্রণাদায়ক মৃত্যু ওকে অমর করে দেবে? লাইকার মতো সেও কি কোনো এক্সপেরিমেন্টের অংশ?
আলেকের সমান্তরালে তার পরিবারের প্রতিটি মানুষ এই উপন্যাসের প্রটাগনিস্ট। ‘অস্পৃশ্য’ ও ‘অনাশ্রিত’ জীবনের এই গল্প পাঠকদের নানাভাবে পীড়িত করবে, প্রশ্নবিদ্ধ করবে সমাজকে।
উপন্যাসটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা। অমর একুশে বইমেলায় স্টল নম্বর ৬৩৭-৬৩৮। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আবিদ-এ-আজাদ। মূল্য ৪৫০/-
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments