বিশেষ প্রতিনিধি: মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী, স্থানীয় ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ (জিটিআইসিসি)-এর সাথে সম্মিলিতভাবে পালন করে ।
মেক্সিকোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম অদ্য ১৫ জুলাই জিটিআইসিসিতে রবীন্দ্র-নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।
রবীন্দ্র-নজরুল-কে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত মহোদয়গণ তাদের বক্তব্যে বাঙালি জাতির সাংস্কৃতির চিন্তা-চেতনা-মনন ও দর্শনে রবীন্দ্র -নজরুলের লেখনির অনবদ্য অবদানসহ ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের লেখনীর প্রভাবসমূহ তুলে ধরেন ।
সাংস্কৃতিক পর্বে, মেক্সিকান শিল্পী কানাই ও অর্জুন রবীন্দ্র সংগীত এবং যুগল বন্দি পরিবেশন করে। পরবর্তিতে, রবীন্দ্র এবং নজরুল সংগীতের সাথে মেক্সিকান নৃত্য শিল্পী আর্নেস্ট দেলা তেজা এবং ভেরণিকার নৃত্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে । জিটিআইসিসি এর পরিচালক অভিনয় রাজ ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুর বাংলা ও স্প্যানিশ ভাষায় রবীন্দ্রও নজরুলের কবিতা আবৃত্তি, এবং সেইসাথে বাংলাদেশের শিল্পী তানহা তাবাসসুম ও রাইসা আহমেদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমুগ্ধ করে । রাষ্ট্রদূত আবিদা ইসলামের পরিবেশনায় রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের মূর্ছনা অনুষ্ঠানে এক চমৎকার আবহ সৃষ্টি করে। বাংলাদেশ ও ভারতের প্রায় ১৫০ জন দর্শক শ্রোতা ও স্থানীয় অতিথিবর্গ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করে ।
বাংলাদেশ ও ভারতের মুখরোচক খাবার পরিবেশন এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments