ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্র পরিচালক হারুন অর রশীদ নির্মাণ করছে নতুন সিনেমা ‘অবুঝ মন আমার’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন একেবারেই নতুন মুখ। শুক্রবার (২ ডিসেম্বর) এ ছবির নতুন নায়িকা তাসনিয়া রহমানের সাথে চুক্তি হলো। সিনেমাটির নায়কসহ প্রায় বিভাগেই নতুন মুখ থাকবে। যেমন নতুন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সংগীত আয়োজক।”
রোমান্টিক প্রেমের গল্প নিয়ে পাহাড়ী পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করছেন বড়ুয়া মনোজিত ধীমন। এটা তার বাংলা টকিজ এর ব্যানারে নির্মিত হচ্ছে। এর আগে পদ্মা পাড়ি সিনেমাটি প্রযোজনা করা হয়েছিল।
অবুঝ মন আমার সিনেমাটি নিয়ে প্রযোজক বলেন, আমাদের আস্থার জায়গা সিনেমাটির গল্প ও গান। যা দর্শকের ভালো লাগবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক এখন ভালো গল্প ও মেকিং চায় । কোনো স্টার চায় না। আর দর্শকের চাহিদা মাথায় রেখেই,সিনেমাটি নির্মিত হচ্ছে।”
সিনেমাটি নিয়ে পরিচালক হারুন জানান, পাহাড়ী পটভূমিতে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে। রোমান্টিক গল্পের সিনেমা ‘অবুঝ মন আমার’ বর্তমান প্রজন্মের রুচি এবং ভাললাগার কথা মাথায় রেখেই নির্মাণ করছি।
ডিসেম্বরের ১৭ তারিখ থেকে রাঙামাটির মনোরম লোকেশনে একটানা ২০ দিন চলবে এই চলচ্চিত্রের আউটডোর শুটিং।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments