জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল নাট্য নির্মাতা কাজী সাইফ আহমদ আমাদের নাট্যাঙ্গনে সুন্দর সুন্দর নাটক টেলিফিল্ম উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন টেলিফিল্ম " ভাঙন'। এই টেলিফিল্মটি আগামী (১২ অক্টোবর) বুধবার দুপুর ৩টায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইতে প্রচার হবে। টেলিফিল্ম ভাঙন বিষয়ে এই নির্মাতার সঙ্গে কথা হয়।
তিনি বলেন, "একদিকে বন্যা অন্যদিকে দুধকুমার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা মানুষ। বন্যায় ঘরে ঘরে খাবার নেই। গ্রামের স্কুলগুলো সব বন্ধ হয়ে যায়। দুধকুমার পাড়ের একমাত্র স্কুলটিও বন্ধ ঘোষনা করা হয়। সেই অজুহাতে শিক্ষকদের বেতনও বন্ধ করে দেওয়া হয়।
এ কারণে রহিম মাষ্টার আয় রোজগারের কোন উৎস খুঁজে পায় না। রহিম মাষ্টারের স্ত্রী নিপা এ বাড়িতে ও বাড়িতে গিয়ে কাজ খোঁজে আয় রোজগার না থাকাতে।রহিম মাষ্টার স্কুল কমিটির কাছে ধর্ণা দিয়েও বকেয়া বেতন পান না। ক্ষুধার যন্ত্রণায় রহিম মাষ্টার, স্ত্রী নিপা, একমাত্র আদরের মেয়ে নাইমা ভয়ঙ্কররুপে কান্না করে।সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হয়।
কিন্তু রহিম মাষ্টার ও তার স্ত্রী কোন ত্রাণ পায় না। ত্রাণের টাকা আর খাবার মেরে দেয় গ্রামের হাসু চেয়ারম্যান।স্কুল মাষ্টারদের বকেয়া বেতনের টাকাও মেরে দেয় হাসু চেয়ারম্যান। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্ম “ভাঙন” এর গল্প। "
রাজীব মণি দাসের রচনায় ও কাজী সাইফ আহমেদ এর পরিচালনায় “ভাঙন” টেলিফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, জুলফিকার চঞ্চল, ফরহাদ হায়দার, জাদু ফরিদ সহ আরও অনেকে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments