ডেস্ক রিপোর্ট: ৫ সেপ্টেম্বর ২০২৪ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক-গবেষক, অনুবাদক ও সম্পাদক আবদুল মান্নান সৈয়দের চতুর্দশ প্রয়াণবার্ষিকী।
তাঁর স্মরণে বাংলা প্রকাশনার গৌরব 'ঐতিহ্য' প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের কবিদের কবিতার আবদুল মান্নান সৈয়দ-কৃত অনুবাদ সংকলন 'মাতাল মানচিত্র'। এই বইয়ে স্থান পেয়েছে এডগর এলেন পো, রাইনে মারিয়া রিলকে, হিমেনথ, লোরকা, লি পো, পার্সি বিশি শেলি, জন কীটস, পল এলুয়ার, অক্টাভিও পাজ, রাফায়েল আলবের্তি, আন্তনিও মাকাদোর মতো কবিদের কবিতা ও বিশদ পরিচিতি।
উল্লেখ্য, ঐতিহ্য ইতিপূর্বে প্রকাশ করেছে আবদুল মান্নান সৈয়দের আরও একগুচ্ছ বই: জন্মান্ধ কবিতাগুচ্ছ, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, সকল প্রশংসা তাঁর, নজরুল জীবনী, সুধীন্দ্রনাথ দত্ত : কালো সূর্যের নিচে বহ্নুৎসব, কাজী নজরুল ইসলাম বিষয়ক সাক্ষাৎকার, আমার নজরুল, আমর জীবনানন্দ, কলকাতা, স্মৃতির নোটবুক, ভেসেছিলাম ভাঙা ভেলায়, সম্পাদিতগ্রন্থ: জীবনানন্দের শ্রেষ্ঠ গল্প, সাবদার সিদ্দিকি কবিতাসংগ্রহ ইত্যাদি।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments