পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান এই তথ্য জানান।
এ সময় সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনার জন্য জেলার ১ হাজার ৭৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করবেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই ধাপে: ৬ থেকে ১১ মাস বয়সী ১৮,৪৩০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments