সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "বাংলার লোক সংস্কৃতি বাঙালির অফুরান প্রানশক্তি"। এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘরের উদ্যোগে তিনদিন ব্যাপি লোক সংস্কৃতি উৎসব ও লোকজ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় মেলান্দহ উপজেলার মুক্তিসংগ্রাম জাদুঘর প্রাঙ্গণে এই উৎসব ও মেলা শুরু হয়। আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার উৎসব সমাপ্ত হবে বলে জানায় উদযাপন কমিটি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জননেতা মির্জা আজম এমপি।
উৎসবের তিনদিন ব্যাপি থাকছে লাঠি খেলা,জারি-সারি গান,মালশী,বাউল গান,ঘাটু গান,ধুয়া গান,মানিক পীরের কিচ্ছা,পুঁথিপাঠ,যাত্রাপালা এবং নাটক।
জানা যায়,লোক সংস্কৃতি উৎসবের ২য় দিন বিকেল ৩ টায় মুক্তিসংগ্রাম জাদুঘর মিলনায়তনে লোক সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন জামালপুরের বিশিষ্ট কবি,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযযাদ আনসারী।
মেলায় কাঁসা,পিতল ও মাটির তৈজসপত্র,গ্রামীন কৃষি সরঞ্জাম,মৃৎশিল্প,জেলেদের জাল,গ্রামীন বাদ্যযন্ত্র,জিলাপি,খাজা,মুড়ির মুয়া,গজা,তিলের নাড়ু,মুড়িমুড়কি,শিশুদের খেলনা বিক্রি ও প্রদর্শন করতে দেখা যায়।
উৎসব ও মেলা প্রসঙ্গে মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব হিল্লোল সরকার বলেন,এধরনের উৎসব ও মেলা এখন আর গ্রামবাংলায় দেখা যায় না। জামালপুরের ইতিহাসে এই প্রথম তিনদিন ব্যাপি লোক সংস্কৃতি উৎসব ও মেলা হচ্ছে। আমরা প্রতি বছরই এরকম উৎসব ও মেলা করার চেষ্টা করবো।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments