জাকির হোসেন আজাদী: স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সময়ের জনপ্রিয় প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। কথা হয় তার সঙ্গে। তখন তিনি বলেন, " ভালোই চলছে স্টেইজ শো। ভালোই সাড়া পাচ্ছি স্টেইজ শো'তে।"
তিনি আরও বলেন, " আমার মৌলিক গান আছে ১০ টির মতো। এবং কভার সং আছে ৩০টির ও বেশী।বর্তমানে ২০২৩ এর শুরুতে পহেলা জানুয়ারীতে রিলিজ হলো আমার মৌলিক গান " তোর কথা ভেবে। গানটির গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ। সুরকারঃ অভি আকাশ। মিউজিকঃ আলাউদ্দিন আলো। পরিচালনাঃ আসাদুজ্জামান আজাদ। রিলিজ - "আজাদ মিউজিক স্টেশন" ইউটিউব চ্যানেল থেকে।
তিনি বলেন, "সর্বপ্রথম আমার মায়ের অনুপ্রেরণায় গানের জগতে আসলাম ২০১২ সালে। তারপর অনেকের কাছেই নিয়েছি তালিম। তার মধ্যে উল্লেখযোগ্য হল- শ্রদ্ধেয় আবদুল হালিম স্যার।"
গান নিয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বলেন, " ভালো ভালো গান করতে চাই আমার শ্রোতাদের জন্য। ভাইরাল হওয়ার চিন্তায় কিছু করিনি, করব ও না। ভালো কথা ও ভালো সুরে গান করব এটাই আশা। এবং কিছু গান রেখে যাব শ্রোতাদের জন্য, আমি হারিয়ে গেলেও যেন আমার গানের মাঝে শ্রোতারা আমাকে মনে রাখে সেরকমই চাওয়া আমার। "
সব শেষে তিনি দর্শকদের উদ্দ্যেশে বলেন, আপনারা ভালো কথার ভালো সুরে গান শুনুন। দর্শক রা যদি ভালো গান শুনে আমরা শিল্পীরা ও ভালো গান করতে উৎসাহিত হবো। ভাইরালের আশায় অশ্লিল ভাষায় কোন গান শুনা থেকে বিরত থাকুন। তাহলে আমরা ও ভালো ভালো গান উপহার দিতে পারব। ভাইরাল এর আশায় না, অন্তত আমার শ্রোতারা আমার ভালো গান শুনে এটা ভেবে। বেশী বেশী বাংলা গান শুনুন। শিল্পীদের কে ভালো গান করতে উৎসাহ দিন। শিল্পী হিসাবে এটাই আমাদের কাম্য।
নিরন্তর শুভ কামনা রইল আমার সকল শ্রোতাদের জন্য।"
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments