ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলোজি বিভাগে দুই শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নটায় (২৯ আগস্ট ২০২৩) বিশ্বিবদ্যালয়ের ডি-ব্লকের ৩য় তলায় শিশু নেফ্রোলজি বিভাগের ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ দুটি শয্যার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে নেফ্রোলজি বিভাগের এ আইসিইউ ইউনিটের সফলতা কামনা ও দোয়া করা হয়। এ আইসিইউ দু’টি চালুর ফলে শিশু কিডনি জটিল রোগীদের জরুরি চিকিৎসার জন্য অন্য কোথাও নেবার প্রয়োজন হবে না। ওয়ার্ডে ভর্তিকৃত কিডনি রোগে আক্রান্ত শিশুদের মধ্যে যাদের আইসিইউ সেবা প্রয়োজন তাদের এখানেই সেবা দেয়া হবে।
এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণায় নতুনত্ব আনার জন্য কাজ করছে। এসব কাজে নিত্য নতুন প্রযুক্তি ও সুবিধা সংযোগ করাই আমাদের লক্ষ্য। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বর্তমানে এ হাসপাতালের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, শিশু কিডনি রোগীদের সেবার জন্য আমরা সব সময় সংবেদনশীল। তাদের যত্মের জন্য আমাদের চিকিৎসকরা সচেতন রয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই আইসিইউ শয্যা চালু করা হল । ভবিষ্যতে শিশুসহ সকল ধরণের সেবার মান আরও বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হবে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, শিশু নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, অধিকতর উন্নয়নসমুহের প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments