মো.পাভেল ইসলাম রাজশাহী: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের
কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহ আজম শান্তুনু, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড শেখ আব্দুল হামিদ লাবলু প্রমুখ।
সমাপনী দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় ছিল সকাল ১০টায় শিশু-কিশোরদের রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান, ১১টায় প্রবীণ শিল্পীদের সঙ্গীত অনুষ্ঠান, ১১.৩০টায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দুপুর ২টায় গীতিনাট্য ও কাব্যনাট্য ও ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরআগে গত ৮ মে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছিল।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments