ডেস্ক নিউজ : বেগুনে ক্যানসার সৃষ্টিকারী হেভি মেটাল উপাদান লেড, ক্যাডমিয়াম ও নিকেলের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজ্ঞানীরা।
গবেষকরা জানিয়েছেন, ক্রমাগত বেগুন খাওয়ার মাধ্যমে এসব উপাদান গ্রহণ করলে যে কেউ ক্যানসার আক্রান্ত হতে পারেন। তবে রান্নার পর বেগুনে ক্যানসারের এসব উপাদান থাকছে কিনা সেটি গবেষণায় উল্লেখ করা হয়নি। কাল বেলা, বাংলা ট্রিবিউন
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০টি স্পটের কৃষকদের থেকে সরাসরি সংগ্রহ করা বেগুন এবং মাটির স্যাম্পল পরীক্ষায় এসব হেভি মেটালের উপাদান মিলেছে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউএসইপিএর গাইডলাইন মেনে গবেষণাটি পরিচালনা করা হয়।
গাইডলাইনে বলা হয়, হেভি টক্সিক মেটালের এই বেগুন ক্রমাগত গ্রহণ করলে মানবদেহে ক্যানসার হতে পারে। তাদের গবেষণার এই ফলাফল চলতি বছরের ২২ আগস্ট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক জার্নাল ‘নেচার পোর্ট ফোলিও’-তে প্রকাশিত হয়েছে। তবে গবেষকরা মনে করছেন, বেগুনে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব উপাদানের উপস্থিতি নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন।
গবেষণায় নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের বিজ্ঞানী অধ্যাপক ড. জাকির হোসেন। গবেষক দলে আরও ছিলেন অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, অধ্যাপক ড. হারুনুর রশিদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএস (থিসিস) শিক্ষার্থী আনিকা বুশরা।
চাহিদা ও উৎপাদনের গুরুত্ব বিবেচনায় গবেষক দল জামালপুরের ইসলামপুরকে বেছে নেন। একইসঙ্গে পাশের মেলান্দহ উপজেলাকেও বেছে নেওয়া হয়। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২০ সালের জানুয়ারিতে গবেষক দল সরেজমিন থেকে গবেষণা শুরু করে।
দলটি জামালপুরের ইসলামপুরের ১১টি ও মেলান্দহ উপজেলার ৯টি স্পটসহ ২০ স্পটের কৃষকদের কাছ থেকে সরাসরি বেগুনের নমুনা সংগ্রহ করেন। এ সময় এই দুটি উপজেলা থেকে বেগুনের ৮০টি ও মাটির (টপ সয়েল) ৬০টি নমুনা সংগ্রহ করা হয়। বাকৃবির ল্যাবের গবেষণায় প্রথমে ২০২১ সালের ডিসেম্বরে একটি ফলাফল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। পরে চলতি বছরের জুন মাসে আরও একটি ফলাফল জমা পড়ে।
গবেষণা দলের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এসব উপাদান ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তবে এর বাইরে বেগুনে পুষ্টি উপাদান হিসেবে কপার, জিংক, আয়রন ও ম্যাঙ্গানিজের উপস্থিতিও ছিল।
বেগুনে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ার বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. খুরশেদ আলম বলেন, ক্ষতিকর উপাদান গ্রহণের ফলে ক্যানসারের ঝুঁকি আছে। পাশাপাশি এসব উপাদান লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জামালপুরে কিডনি রোগী বাড়ার পেছনে এই হেভি মেটালযুক্ত বেগুনের প্রভাব থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments