কাজী শাহীন।। নাড়ীর টানে গ্রামেই ঈদ করেন রাজধানীর বেশিরভাগ বাসিন্দা। যারা থাকেন ঈদের দিন বিকালে তারা প্রিয় সন্তান নিয়ে একটু বিনোদনের আশায় ঘুরতে বের হন। শিশুরাও বাবা-মা'র সঙ্গী হন। কিন্তু ঘুরবে কোথায়! শিশুদের বিনোদন স্পট জাতীয় শিশু পার্ক বহুদিন ধরে তালাবদ্ধ নির্মাণ কাজের জন্য। তাই এবারের ঈদের দিন দলে দলে মানুষ ভীড় করেছিলেন জাতীয় শহীদ মিনার। আবাল-বৃদ্ধ-বণিতা সব মানুষের জটলা ছিল সেখানে। বাঙালি জাতি সত্ত্বা স্মারক '৫২-র এই স্মৃতির মিনার প্রাঙ্গণ পরিণত হয়েছিল জনতার মিলন মেলায়। শিশু থেকে বৃদ্ধ-সবাই শান্তির নিশ্বাস ফেলেছিলেন শহীদ মিনার চত্বরে। সেখানে বিভিন্ন খেলনা ও খাবারের দোকানদাররাও নানা পণ্যের পসরা বসিয়ে ছিলেন। শিশুরা খোলামেলা স্থানে ঘুরেফিরে বেশ মজা পায়।
মিলনমেলায় শামিল হয়েছিলেন সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন খান চৌধুরী লিটন। তিনি বলেন, রাজধানী ঢাকার বিনোদন স্পট না থাকায় শিশুদের কত বিড়াম্বনা হচ্ছে তার প্রমাণ আজকের এই শহীদ মিনার।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments