স্টাফ রিপোর্টার: সামাজিক অপবাদ ও স্টিগমার কারনে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রবিবার (২মার্চ) বিকাল ৪ টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তাঁরা। নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এর ফলে একজন নারীর সন্তানধারণ ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মত ভালো ভালো প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য জীবনে ফিরে যান।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইন্জিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরচিালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ব্যবস্থা সীমিত। এই সীমিত ব্যবস্থার মধ্যে যারা চিকিৎসা গ্রহন করতে যায় তারা সামাজিক অপবাদ ও স্টিগমার স্বিকার হন। এই কারনে অনেকে চিকিৎসা গ্রহন থেকে দুরে থাকেন। নারী দিবসে আমাদের দাবী থাকেবে নারী মাদক নির্ভরশীলদেন চিকিৎসা গ্রহনের অধিকার নিশ্চিত করা।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments