ডেস্ক রিপোর্ট: বড়ুয়া মনোজিত ধীমন এর গল্প অবলম্বনে সিনেমা পাথর-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হলো। পোস্টারে দেখা যাচ্ছে ইট পাথরের এ শহরে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে দাঁড়ানো ধীমন। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে আবির্ভূত হচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সুনন্দা কাঁকন।
পরিচালক বলেন, ‘সিনেমার সম্পাদনার কাজ শেষ হয়েছে। এখন সিনেমার ডাবিং চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেবো সিনেমাটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় শুক্রবার সিনেমা হলে দেখতে চাই সবাই মিলে।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তিনি একাধিক লুক ও শারীরিক কিছু পরিবর্তন নিয়ে হাজির হবেন। তার বিপরীতে নবাগতা ঐশী রহমান।
সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বড়ুয়া মনোজিত ধীমন। প্রযোজনা করেছেন আলিমুল্লাহ্ খোকন। সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জী। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন শিমন বড়ুয়া।
সিনেমার কাহিনি এই শহরে বেড়ে ওঠা 'অচেনা এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments