ডেস্ক রিপোর্ট: আবারও শুরু হতে যাচ্ছে বৈষ্টমী রকফেস্ট। প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী’র উদ্যোগে গতবছর চালু হয় রকপ্রেমীদের জন্য এ আয়োজন। সারাদেশব্যাপী কনসার্ট আয়োজনের লক্ষ্য থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দু’টি কনসার্ট আয়োজন করেই থমকে যেতে হয় আয়োজকদের। তাই নতুন বছরে ফের শুরু হল এ আয়োজন।
আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের প্রথম কনসার্টটি। বৈষ্টমী জানায়, প্রতিবারের মতোই নতুন ও পুরনো প্রজন্মের ব্যান্ড এর সমন্বয় থাকছে কনসার্টে।
কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনী, এ সময়ের জনপ্রিয় হেভি মেটাল ব্যন্ড মেকানিক্স। আরও থাকছে বাংলাদেশের প্রথম আদিবাসী নারীদের ব্যান্ড এফ মাইনর। এছাড়াও পারফর্ম করবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।
বৈষ্টমী’র সিইও আয়শা এরিন বলেন, গতবছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দু’মাসে দুটি কনসার্ট আয়োজনের পরই দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল। আমরা মনে করি, সংগীতেরও সেই শক্তি আছে যা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারে। আশা করি, গতবছরের অপূর্ণতা এবার আর থাকবে না। সমকালীন ব্যান্ডগুলোর পাশাপাশি আমরা চাই আমাদের অতীতের জনপ্রিয় ব্যান্ড যারা এখনো পারফর্ম করছেন তাদেরও আমাদের মঞ্চে যথাযথ সম্মানের সাথে সুযোগ করে দিতে।”
বৈষ্টমী জানায়, পরবর্তী কনসার্টটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে, তা চমক হিসেবেই রাখতে চান তারা।
এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এর নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমী’র প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কেএইচএন। মোট ৮টি কনসার্র জন্য তারা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বলে জানা যায়।
এ কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল পাঁটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত দশটা পর্যন্ত। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে। তাছাড়া ভেন্যুতেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শক।
নৈসর্গিক পরিবেশে কনসার্ট উপভোগের পাশাপাশি পছন্দের খাবারও খেতে পারবেন শ্রোতারা। কনসার্টের পাওয়ার্ড বাই স্পন্সর সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেস সমস্ত আয়োজন নিয়ে প্রস্তুত থাকবে। টিকিট মুল্য: ৫০০ টাকা (২০০ জন), ৭০০ টাকা (১০০ জন ও সাথে জুস পানের সুবিধা) ১২৫০ টাকা (৫০টি আসন ও নৈশ আহার) ২৫০০ টাকা (৫০টি আসন ও মিনি বুফেই ডিনার)।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments