ডেস্ক রিপোর্ট: সেবা নিতে সেলুনে আসা গ্রাহকদের জন্য বই পড়ার সুযোগ সৃষ্টি করতে পুরান ঢাকার ইসলামপুর রোডে ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সৈয়দ আওলাদ হোসেন লেইনস্থ নিউ ঢাকা সেলুনে এর উদ্বোধন করেন ভোরের আলো পাঠক ফোরাম ঢাকা পরিবারের সভাপতি সফিকুল ইসলাম। এ সময় সেলুনের স্বত্বাধীকারী বাবুল চন্দ্র শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর বিপুল কুমার শীল, লেখক আহমেদ জাকির, নাট্যকর্মী শাহীন বাদশা, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে সফিকুল ইসলাম বলেন, ‘এ যুগে বই পড়ার সময় কম। এ অবস্থায় গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ এর মত উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে অনেক মানুষই বই পড়ায় আগ্রহী হবে। এ উদ্যোগ যেন দীর্ঘস্থায়ী হয়।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments