সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বিশিষ্ট গণসংগীত শিল্পী, সুরকার, গীতিকার স্বপন রহমান শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
স্বপন রহমান জীবনের শেষদিন পর্যন্ত উদীচীর শিল্পী সংগ্রামী হয়ে কাজ করে গেছেন। ছিলেন জামালপুর জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটির সদস্য,জেলা উদীচীর সর্বশেষ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিটিভির তালিকাভূক্ত সুরকার এবং গীতিকার ছিলেন।
তার লাশ জামালপুরে নিয়ে আসার পর শনিবার(৪ অক্টোবর) সকাল ১০টায় তার মৃতদেহ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে জামালপুরের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধাজ্ঞপন করেন।
তার কফিনে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ,উদীচী জামালপুর জেলা সংসদ,ময়মনসিংহ বিভাগীয় উদীচী,শেরপুর জেলা উদীচী,নেত্রকোনা জেলা উদীচী,বাংলাদেশের কমিউনিস্ট পর্টি,যুব ইউনিয়ন,ন্যাপ,মনিমেলা খেলাঘর আসর,মহিলা পরিষদ।
স্বপন রহমান ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করেছেন এবং পরবর্তীতে ন্যাপের ছাত্র সংগঠন গড়ে উঠলে জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হন। কমিউনিস্ট পার্টির গ্রুপ সদস্য হয়ে কাজ করেছেন দির্ঘসময়।
জামালপুরের বিশিষ্ট গীতিকার আলী আক্কাস বলেন,গত বুধবার বিটিবিতে আমরা একসাথে কাজ করেছি। গতকাল(শুক্রবার) রাতে শুনলাম স্বপন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। খুব কষ্ট পেয়েছি বন্ধু স্বপনের অসময়ে চলে যাওয়ায়।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments