ডেস্ক রিপোর্ট: ছবির জন্য ওজন কমবেশি করতে অভ্যস্ত অভিনেতারা। এ বার অক্ষয়কুমার তাঁর আগামী ছবির জন্য ওজন বাড়ালেন মায়ের হাতের ভালমন্দ রান্না খেয়ে। আনন্দ এল রাইয়ের ছবি ‘রক্ষা বন্ধন’-এর জন্য ৫ কেজি ওজন বাড়াতে হয়েছে অক্ষয়কে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এর আগে ‘বেল বটম’ ছবির কাজ চলাকালীন ছিপছিপে চেহারায় ছিলেন অভিনেতা। তারও আগে ‘সূর্যবংশী’র জন্য ৬ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। গত জুনে ‘রক্ষা বন্ধন’ ফ্লোরে যাওয়ার পর থেকেই ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন অক্ষয়। তবে এক্সারসাইজ় বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়িয়েছেন অভিনেতা। ‘‘মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছি! এটাও এক রকম আশীর্বাদ,’’ নিজের ভোলবদল নিয়ে বলেছেন অক্ষয়। ছবির স্বার্থে চেহারা পাল্টে ফেলার নজির সৃষ্টি করেছেন এর আগে অনেকেই। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এ বার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা।
ভাইবোনদের নিয়ে গল্প ‘রক্ষা বন্ধন’-এর থিম। ছবিটি অক্ষয় তাঁর বোন অলকাকে উৎসর্গ করেছেন। ‘‘আমার জীবনের প্রথম বন্ধু অলকা। ওর সঙ্গেই ছোটবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি,’’ বলেছেন অক্ষয়। ছবিতে তাঁর বোনেদের চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রীদের।-আনন্দ বাজার
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments