ডেস্ক রিপোর্ট: অভিনয় ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের রুমের এসি বিস্ফোরনের ঘটনা ঘটেছে।এটি তার মায়ের বাসার শাওনের রুমের ঘটনা। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নেভাতে সম্ভব হয়েছে। বিস্ফোরণে রুমে ভয়াবহ ভাবে আগুন ধরে গেলেও কারো কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। বাসার আসবাবপত্র ও বই পুস্তক পুড়ে গেছে।। এতথ্য তার ফেইসবুক আইডিতে জানিয়েছেন তিনি।
ফেইসবুকে লেখা তুলে ধরা হয়েছে;
আজ ভোর ৫ টায় গুলশান ১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!
মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments