স্টাফ রিপোটার: আজ ২৫ শে বৈশাখ । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 'হৃদয় আমার নাচেরে আজিকে' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
'হৃদয় আমার নাচেরে আজিকে' গাওয়ার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে যা তার লেখা কবিতা, গান, ছোটগল্প, প্রবন্ধে ফুটে উঠেছে। তার গান, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস আমাদের প্রেরণার উৎস। যখন চারপাশে শুধুই অন্ধকার তখন পথের দিশারি হয়ে ওঠেন রবীন্দ্রনাথ।'
তিনি আরও বলেন, 'রবীন্দ্রনাথ কেবলই কবি বা শিল্পীই ছিলেন না তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মানব কল্যাণ এবং জনগণের উন্নয়ন এর যে দর্শন ছিল তা অনুসরণ করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। '
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান, কবিতা এবং নৃত্যের তালে তালে উদযাপিত হয় রবীন্দ্র জয়ন্তী।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments