স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি'র ৭ম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় (২২ নভেম্বর ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘ন্যাসভ্যাক স্মার্ট ড্রাগ ফর স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এই বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটি'র সভাপতি অধ্যাপক ডা. মাসুদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহাতাব আল মামুন স্বপ্নীল।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণায় অনেক দূর এগিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নানা মুখী পদক্ষেপের কারণে দেশের কৃষির পাশি স্বাস্থ্য গবেষণাও জোরালোভাবে শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাঁর নির্দেশেই গবেষণা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা গবেষণা করে স্বল্পমূল্যে করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করতে সমর্থ হয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সামনের দিনগুলোতে গবেষণার মান ও সংখ্যা বৃদ্ধির জন্য এ ধরণের সম্মেলন বেশ কাজে লাগবে। রোগ প্রতিরোধ ও প্রতিষেধকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল খুব শীঘ্রই মেডিক্যাল জেনেটিক বিভাগ চালু করা হবে।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের লিভার বিষেশজ্ঞরা কিউবা ও জাপানের বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে হেপাটাইটিস বি-এর চিকিৎসায় এই ইমিউনথেরাপিটি উদ্ভাবন করেছেন যা বাংলাদেশ ও জাপানে পরিচালিত ফেইজ-১,২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ন্যাসভ্যাক নিয়ে পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে ২০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে, যা প্রশংসার দাবী রাখে। এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞগণ পারস্পরিক অভিজ্ঞতা ও বিনিময়ের মাধ্যমে পেশাগত উৎকর্ষ বৃদ্ধি ও দেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান। বিশেষজ্ঞ হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইহিম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, কিউভার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিশেষজ্ঞ ডা. জুলিয়া সিজার এগুলার রুবিডো। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্টেম সেল এন্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments