চট্টগ্রাম অফিস: আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া কর্তৃক নির্মিত ছয়টি তথ্যচিত্রের প্রিমিয়ার শো বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাাম সিটির আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রগুলো হল- হাইজেক, লাইসেন্স, সেবা, দূর্ঘটনা, মাদকের ছোবল ও নৈতিকতা। অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে ও আশরাফুল করিম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জী বিংকু। বিশেষ অতিথি ছিলেন নির্মাতা অনির্বাণ করিম, প্রযোজক কাজী মাজহারুল হক, নাট্য পরিচালক রিয়াদ বিন মাহবুব, শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী জইতা হোসাইন নিলয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রূপায়ন বড়ুয়া, মিখাইল রফিক, শহীদুল করিম নিন্টু, বাপ্পী হায়দার, আহমেদ আফতাব কামাল, নীরব খান, মান্নান হিমেল, সাজ্জাদ ভূঁইয়া, মামুন নাজিম, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, শিপ্রা অর্থি, তানজিনা লুনা, আলী, শিশু অভিনেতা আরাফ, চিত্রগ্রাহক অজয় দেব অনিক, সঞ্জয় দেব প্রমুখ। অনুষ্ঠানে অরিন্দম মুখার্জী বিংকু বলেন, ‘চট্টগ্রামের সব থিয়েটার কর্মীকে টিভি নাটকে অভিনয়ের সুযোগ দেয়া হবে। কেউ বাদ যাবে না। আমরা সবাই এক সাথে কাজ করব। আমরা অনেক দূরে যেতে চাই।’ এ ব্যাপারে তিনি চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের সহযোগিতা কামনা করেন। মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘চট্টগ্রামের থিয়েটার কর্মীরা টিভি নাটকে নিয়মিত কাজ করতে চান। তাদেরকে সে সুযোগ দেয়া উচিত।’
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments