মো. জাহিদ সিকদার:
বরিশাল জেলার উত্তর জনপদের একটি উপজেলার নাম 'উজিরপুর'। ঐতিহ্যবাহী এ উপজেলার মানুষের ভাষার ব্যবহারেও রয়েছে বৈচিত্র্য। এখানের মানুষেরা দৈনন্দিন কাজে যে ধরনের শব্দ উচ্চারণ করে থাকেন তা উজিরপুর তথা বরিশালের আঞ্চলিক ভাষা হিসেবে পরিচিতি লাভ করেছে।
যেমন-
১. ‘ ও ছ্যামরা- পড়া অয়নায় ক্যা ক? মাইররা পিডের চামরা উডাইয়্যা হালামু।’
ছ্যামরা= ছেলে, অয়নায়=হয়নায়, পিড= পিঠ, উডাইয়্যা= উঠানো, হালামু= হালানো/পালানো।
২. ‘দ্যাহেন পোলাডারে আর মাইররেননা, এ্যাতো পিডাইলে ওতো মইররা যাইবে।’
দ্যাহেন= দেখেন, পোলাডা= ছেলেটা, পিডাইলে= মারলে/ লাঠি দিয়ে মারলে।
৩. ‘মুই ছোডোহাল অইতে হপ্পন দেকতাম মুই বড় অইয়া দ্যাশের ফাইন্নে কিছু একটা করমু। বড় অইছি তয় এহনতরিত দ্যাশটারে কিছু দেতে পারিনাই, এইডা মোর ম্যালা আপছুচ।’
মুই= আমি, ছোডহালে= ছোটকালে/শিশু বয়সে, অইতে=থেকে, হপ্পন=স্বপ্ন, মুই=আমি, ফাইন্নে=জন্যে/তরে, করমু=করবো, এহনতরিত= এখন পর্যন্ত, মোর=আমার, ম্যালা=অনেক, আপছুচ=আফসুস/আকাক্সক্ষা।
সংগ্রহকারী= মো. জাহিদ সিকদার
গ্রামঃ পূর্ব মুন্ডপাশা, পোঃ শিকারপুর
উজিরপুর, বরিশাল।
সংগ্রহকাল=২৫-১২-২০২৪
মোবাঃ ০১৭২৮১২৯২৬৩ং
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments