জাকির হোসেন আজাদী: বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তাল সারা বিশ্ব। প্রত্যেকেই নিজ নিজ পছন্দের দল নিয়ে উচ্ছসিত আনন্দে উদ্বেলিত। বাংলাদেশের দর্শকদের মধ্যে আর্জেন্টিনা দলের বিজয় নিয়ে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সেলিব্রিটিরাও এই ফুটবল উন্মাদনায় কম যাচ্ছেন না। যেমনটি আর্জেন্টিনাকে নিয়ে নিজের উচ্ছাসের কথা জানালেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী শরমী ইসলাম।
তিনি বলেন, "আমি সেই ছোট বেলা থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। মন প্রান উজাড় করেই আর্জেন্টিনা সাপোর্টার আমি।এবং মেসিকে আমি অনেক ভালোবাসি। আমার মতো বাংলাদেশের অনেকেই মেসিকে ভালোবাসে। কিন্তু আমি মেসিকে অনেক আগে থেকেই ভালোবাসি। তাই মেসির প্রতি আমার অধিকারি বেশি। ওহ আরেকটা কথা বলতে ভুলে গেছি। যাদের একটা মেসি আছে তাদের অহংকার করতে পাঁচটা কাপ লাগে না! মেসি নামটাই যথেষ্ট। আমি আশা করছি আর্জেন্টিনা দলই এবার কাপ নেবে।
শরমী বতর্মানে নাটক, বিজ্ঞাপন,টেলিফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত। তিনি বলেন, "অনেক কাজই করা হয়েছে নাটক,টেলিফিল্ম, শর্টফিল্ম,ওয়েব সিনেমা,মিউজিক ভিডিও, বিজ্ঞাপন সহ শতাধিক কাজ করা হয়েছে। সামনে এইতো এভাবেই শোবিজ অঙ্গনের কাজ নিয়েই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জীবনে একজন ভালো অভিনেত্রী হতে চেয়েছিলাম এবং মহান আল্লাহ তায়ালা আমার মনের আশা পুরণ করেছেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments