ডেস্ক রিপোর্ট: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র দেশব্যাপী শুদ্ধ ও দেশজ রীতির মূকাভিনয় চর্চার প্রসারের লক্ষ্যে আগামী ২৯-৩১ আগস্ট সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। ইতিমধ্যে ২৫ জন আগ্রহী এ কর্মশালায় নিবন্ধন করেছেন। সম্প্রতি গঠিত বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে মূকাভিনয় কর্মীদের সাথে মত বিনিময় ও ঢাকায় জাতীয় পর্যায়ে পাঁচ দিনব্যাপী সফলভাবে কর্মশালা সম্পন্ন করেছে।
বাংলাদেশের প্রথম প্রজন্মের মূকাভিনয়শিল্পী, মাইম আইকন কাজী মশহুরুল হুদা এ সংগঠনের প্রধানতম উদ্যোক্তা, তার যোগ্য সহচার্য হিসাবে আছেন নবধারার মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। তারা উভয়ে মনে করেন, বাংলাদেশের মূকাভিনয় বাংলার হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বে নব সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। গ্রাম বাংলার ঋদ্ধ সংস্কৃতিই আমাদের মূকাভিনয়ের উপাদান ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সিলেটের কর্মশালার মধ্য দিয়ে ঢাকার বাইরে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রথম প্রচেষ্টা।
এ কর্মশালার কোর্স পরিচালক কাজী মশহুরুল হুদা, প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন এবং মূকাভিনয়ের নন্দন ভাবনা ও গল্প নির্মাণ প্রশিক্ষক কবি শাহেদ কায়েস এবং ভাব-রস ও তাল-লয়-ছন্দ প্রশিক্ষক খ্যাতিমান নৃত্যশিল্পী মুক্তা ঠাকুর আয়োজনটির সাথে যুক্ত থাকবেন। এ কর্মশালায় সার্বিক সহযোগিতা করছে সিলেট প্যান্টোমাইম ও সন্বয়কারীর দায়িত্ব পালন করছেন ধ্রæব জ্যোতি দে।
উল্লেখ্য, কাজী মশহুরুল হুদা প্রবাসে থেকেও দেশের মূকাভিনয় শিল্পের প্রসারে ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মূকাভিনয়ের স্বরূপ নির্মাণের এক অন্তহীন যাত্রা শুরু করেছেন। তিনি এ লক্ষ্যে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে নানা কর্মসূচী সংগঠিত করছেন। গবেষণা কেন্দ্র ও কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭১৪০-৬৫৩৫৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments