ডেস্ক রিপোর্ট: কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ (Mujib : The Making of a Nation) চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা।
ফ্রান্সে বিশ্বখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ'টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, 'মুজিব' চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ হলেও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে বলেন তিনি। মন্ত্রী এজন্য বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবাইকে অকুন্ঠ কৃতজ্ঞতা জানান।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, নির্বাহী প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলনসহ দু'দেশের অভিনয় শিল্পীরা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments