সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সারাদেশের মত জামালপুরে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
২৯ অক্টোবর বিকেলে দয়াময়ীমোড়স্থ জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে সুরকার,গীতিকার এবং প্রবীণ গণসংগীত শিল্পী স্বপন রহমান ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখে ছাত্র ইউনিয়ন,যুব ইউনিয়ন,জামালপুর জেলা শাখা,নাট্যনীড় জামালপুর,মনিমেলা খেলাঘর,মতিমিয়া ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র্যালি দয়াময়ী মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিন করে তমালতলা গিয়ে পূণরায় দয়াময়ী মোড়ে এসে সমাপ্ত হয়।
সন্ধ্যায় উদীচী,জামালপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সূধী সমাবেশে সূধী সমাবেশে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যাপক মুহাম্মদ হায়দার এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ,জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মারুফ আহমেদ খান মানিক,সভাপতি মোজাহারুল হক,জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা রাজন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির,উদীচী জামালপুর জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক সন্তোষ কুমার রাজভর প্রমূখ। সূধী সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক গৌতম হিংহ সাহা।
সমাবেশে বক্তারা,মৌলবাদ,সাম্প্রদায়িকতা,ফ্যাসিবাদ হটিয়ে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান। উদীচীই হবে এই আন্দোলনের সাংস্কৃতিক অগ্রসৈনিক।
সূধী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসংগীত,সংগীত পরিবেশ করেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments