ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ৬০ বছর বয়সী নারী ও পুরুষ যাদের ডায়াবেটিস নেই, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি যথাক্রমে ৩৮ ও ২৮ শতাংশ। স্থুলকায় ব্যক্তিদেরও সতর্ক থাকা উচিত। কারণ বিজ্ঞানীরা বলছেন যে, ২০ বছর বয়সী ৮৬ শতাংশ স্থূল পুরুষের ডায়াবেটিস হতে পারে। যদিও নারীদের মধ্যে এর ঝুঁকি পুরুষদের তুলনায় এক শতাংশ বেশি।
ডায়াবেটিস অসংক্রামক রোগ, এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে খুব সহজেই একে অনেকাংশে প্রতিরোধ করা যায়।
ডা. শাহজাদা বলেন, অধিক ক্যালরিযুক্ত খাবার, ফাস্টফুড, কোমলপানীয়, প্রক্রিয়াজাত খাবার, চকোলেট, আইসক্রিম ইত্যাদি পরিহার করতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, মাছ, কম চর্বি ও কম শর্করাযুক্ত খাবার গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। ডায়াবেটিসের জটিলতাগুলো রোগের প্রাথমিক ধাপ থেকেই শুরু হয়।
তিনি আরো বলেন, ইতিমধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন তাদের সঠিক ও দ্রুততম সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণ জরুরি। পরিমিত খাদ্য, সুশৃঙ্খল জীবন ও নিয়মিত ওষুধ সেবনে তিনটি নীতি ডায়াবেটিসের রোগীরা সঠিকভাবে পালন করলে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ডায়াবেটিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ সম্ভব।
ডা. শাহজাদা বলেন, দেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ নীরব ঘাতক ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছে। এই রোগে রোগীর জীবনধারা ঠিক রাখার জন্য অনেক কিছু প্রয়োজন। ডায়াবেটিস থাকলে জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে টাইপ-২ ডায়াবেটিসকে দূরে রাখা যায়।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments