জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়াচ্ছেন। তিনি টেলিভিশন ও স্টেজ শোতে অসাধারণ গান পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে ইতিমধ্যে যায়গা করে নিয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন চলচ্চিত্রের একটি অসাধারণ গান।
এই বিষয়ে শিল্পী নিশির সঙ্গে কথা হয়। তিনি বলেন,
" নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যত্নে" গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার জীবনের সেরা কাজ হয়েছে এটি। "
"এই অসাধারণ গানটির কথা ও সুর এবং সংগীত এস কে সানু। সিনেমাটির নাম মুনাফিক। প্রযোজক: মামুন। এর পূর্বে ঈদে নিজের মৌলিক গান বের হয়েছে আরটিভি থেকে। গানের টাইটেল : প্রেমের সুনামী। কথা : এ মিজান। সুর ও সংগীত: শওকত আলী ইমন ভাই"।
তিনি আরও বলেন, " এ ছাড়াও নাটকের জন্য গান করেছি রিসেন্টলী৷ আমি এবং আমার কোআর্টিস্ট ছিলো মাহতিব সাকিব। গানের টাইটেল: আমার তুমি শুধু যে আমার"। কথা: লিমন। সুর ও সংগীত : ইয়াসিন হোসেন লিমন। নাটকের নাম: বেকআপ বয়ফ্রেন্ড"।
সিনেমার গানটির লিরিক্স :
নজরে নজরে রাখিয়া তোমারে
ভালোবাসিব যতনে
আদরে আদরে রাখিব তোমারে
ভেবেছি মনে মনে
জাননা জাননা নীল নয়না
তুমি ভালোবাসা জীবনে ৷৷
অন্তরে বাহিরে তুমি শুধু তুমি
আর থাকেনাতো কেউ
তোমার ভালোবাসা মন যমুনায়
তুলেছে প্রেমের ঢেউ
আমার যত প্রেম সবই তোমায় ঘিরে
তুমি আশার আলো জীবনে ৷৷
তোমায় চায় মন দিবস নিশি
তোমাকে বড় ভালোবাসি
যেওনা দুরে প্রাণ সজনী,
থাকো আমার পাশাপাশি
বুকের জমিন শুন্য তুমি হীন
তুমি ছাড়া কিছু বুঝিনা ৷৷
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments