স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অক্টোবর স্তন ক্যান্সার সচেতনা মাস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় (২৩ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজিত শোভাযাত্রাটি সি ব্লক থেকে শুরু হয়ে ডি ব্লকে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বয়স ২০ হলেই মেয়েরা সেল্ফ ব্রেস্ট স্ক্রিনিং অর্থাৎ নিজেরাই স্তন ক্যান্সার পরীক্ষা করতে পারেন। এর জন্য সচেতনতা দরকার। ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষার জন্য সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেনিং প্রজেক্ট চলমান রয়েছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকরা প্রশিক্ষিত হয়ে রোগীদের সেবা দিচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সনোগ্রাফির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার নির্ণর করা যায়। তবে এ রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই ভালো। ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ ভালো হয়ে যায়।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments