স্টাফ রিপোর্টার: বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি পরিচালনা করেছেন বানিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জসিম উদ্দিন।
মুক্তি উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুব, সহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথিবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, ‘পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, এর গল্প সবার ভালো লাগবে।’
দিলারা জামান বলেন, ‘দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে সিনেমাটা দেখেন।’
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতা সহ আরো অনেকে।
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। উপস্থিত না হতে পারলেও লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দায়মুক্তি’ সিনেমার কাহিনি। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক ছবির বাইরে সেভাবে বলতে গেলে 'দায়মুক্তি'ই আমার প্রথম গল্প ভিত্তিক ছবি। সিনেমাটিতে কাজ করছি অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে। নতুন প্রজন্ম সহ সকল শ্রেণির দর্শকদের ছবিটি দেখা উচিত।’
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments