জাকির হোসেন আজাদী: উৎসব মুখর পরিবেশে গত শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF) -এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশের খ্যাতিমান তবলা বাদক মিউজিশিয়ানদের প্রিয় মুখ সুশান্ত কুমার ঘোষ (রতন) বিপুল ভোটে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই বিষয়ে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়।সেই সময় তিনি সকল ভোটারের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, " সুপ্রিয় যন্ত্র শিল্পী বৃন্দ! সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। গত ২০ আগস্ট শনিবার বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন (BMF) -এর নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করে যেভাবে ভালোবাসার দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন তাতে আমি আনন্দিত অভিভূত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার দক্ষতা ও পরিশ্রম দিয়ে আপনাদের এই অকৃত্রিম ভালোবাসার ঋণ শোধ করার চেষ্টা করবো। আপনাদের জন্য আমার আশির্বাদ থাকবে সব সময় "।
তিনি আরও বলেন, " আমি বিটিভিতে ২০০০ সালে যন্ত্র সঙ্গীতে তবলার অডিশনে পাস করেছিলাম।
আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকেই তবলার তালিম নেওয়া শুরু করছি।
আমার প্রথম ওস্তাদ শিব কুমার সরকার, উনার কাছে আমার হাতে খড়ি। প্রায় অনেক বছরই তালিম নিয়েছি। উনি অনেক দিন আগেই প্রয়াত হয়েছেন।
উজ্জল সিংহ রায় দোলন উনার কাছেও তালিম নিয়েছি। বর্তমানে উনি কানাডায় রয়েছেন।
২০০০ সাল থেকেই বাংলাদেশ এর প্রায় সব গায়ক গায়িকাদের সাথেই বাজিয়ে আসছি। লিজেন্ড আর্টিস্ট সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, আব্দুল হাদী, এন্ড্র কিশোর, কনক চাপা, উনাদের সাথে বাজিয়েছি। মনির খান,ডলি সায়ন্তনি,বাদশা বুলবুল, ন্যান্সি, কণা, আসিফ, আকবর ওদের সাথেও বাজিয়েছি।
আমাদের দেশের বাহিরে গায়ক গায়িকা মিতালী মুখার্জী , হৈমন্তি শুক্লা, বাপ্পী লাহেড়ী, পবন দাশ বাউল, ওনাদের সাথেও বাজিয়েছি।
সব শেষে তিনি বলেন, " আমাকে মিউজিশিয়ান ফাউন্ডেশনের নির্বাচনে অর্থ সম্পাদক নির্বাচিত করায় আমি প্রিয় এই সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি করার জন্য নিরলস কাজ করে যাবো। মিউজিশিয়ান ভাইদের ভাগ্য উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাবো। সব সময় আপনাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করবো। সবাই অনেক ভালো থাকবেন। আশির্বাদ রইলো"।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments