জাকির হোসেন আজাদী: না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ বুলবুল মহলানবীশের ভাইয়ের মেয়ে নাট্যকর্মী, অভিনেত্রী জয়ীতা মহলানবীশ।
বুলবুল মহলানবীশ ছিলেন বহুমুখী গুণের অধিকারী। একাধারে লেখক, কবি, উপস্থাপক, আবৃত্তি ও নাট্যশিল্পী হিসেবে তার সুনাম ছিল। দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন তিনি।
সংগীতশিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে আমেরিকায় থাকেন। ছেলের সঙ্গে আলাপ করে তার দাফন কাফনের বিষয় চূড়ান্ত হবে। দুই দিন পরেও হতে পারে।
১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেন তিনি। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল, ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’-গানটি।
বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ। এখন তিনি অন্য জগতের বাসিন্দা। যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments