ডেস্ক রিপোর্ট: সাধারণ সর্দি-কাশির বিরুদ্ধে শরীরের প্রকৃতিগত প্রতিরোধ ব্যবস্থা যে সুরক্ষা দেয়, সেই একই প্রতিরোধ ব্যবস্থা পরবর্তীতে কোভিডের বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা দিতে পারে বলে গবেষণায় দেখা গেছে।
ছোট্ট পরিসরে চালানো ওই গবেষণা প্রতিবেদনটি ন্যাচার কমিউনিকেশনস-এ প্রকাশ করা হয়েছে। গবেষণায় এমন ৫২ ব্যক্তি অংশ নিয়েছেন যারা কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে থেকেছিলন। ওই ৫২ ব্যক্তি সাধারণ সর্দি-কাশির পর নির্দিষ্ট ইমিউন সেলের ‘মেমরি ব্যাংক’ তৈরি হয়েছিল। যা পরবর্তী আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং যার কারণে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বলে মনে হয়েছে। খবর বিসিসি অনলাইনের।
এই ব্যাপারে বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, এই একক প্রতিরোধ ব্যবস্থার ওপর কারও নির্ভর করা উচিত নয় এবং কোভিড-১৯ ঠেকাতে টিকাই একমাত্র প্রধান অস্ত্র। তবে তারা মনে করছেন, তাদের এই গবেষণালব্ধ তথ্য কোভিডের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে সেই ব্যাপারে উপকারী ধারণা দেবে।
কোভিড-১৯ এক ধরনের করোনাভাইরাসের কারণে হয়। আবার অন্যান্য করোনাভাইরাসের কারণে কিছু সর্দি-কাশিও হয়। তাই বিজ্ঞানীরা ভাবছেন, যদি একটার বিরুদ্ধে শরীরের প্রকৃতিগত প্রতিরোধ ব্যবস্থা কাজ করে, তবে অন্যটির বিরুদ্ধেও এটি সাহায্য করতে পারে।
আজকাল
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments