ডেস্ক রিপোর্ট: পরীক্ষামূলকভাবে স্যাটেলাইট সম্প্রচারে থাকা সৃষ্টি টিভিতে আসন্ন ঈদ উল আযহার অনুষ্ঠানমালায় বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল তিনটায় প্রচারিত হবে নাটক ‘ভালোবাসার অন্য রং’। নাটকটি যৌথভাবে নির্মাণ করেছে আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশন।
ভালেবাসা দিবসে বিভিন্ন পার্কে প্রেমিক-প্রেমিকারা যখন প্রেম নিবেদনে ব্যস্ত, ঠিক তখনটি একটি ছোট্ট শিশুর অন্য রকম এক ভালবাসা সবাইকে আবেগ আপ্লুত করে তুলে। আহমেদ কামাল আফতাবের লিখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন নাসরিন হীরা। প্রান্ত শর্মার চিত্রধারণে নাটকটি নির্মাণের সার্বিক তত্বাবধানে রয়েছেন আশরাফুল করিম সৌরভ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জনপ্রিয় অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, মায়মুনা আমিন ঐশী, আহমেদ কামাল আফতাব, রাশেদা আহমেদ রাফা, মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, ঋশিকা দাশ, মান্নান হিমেল, মামুন খাঁন রাহি, পারভেজ চৌধুরীসহ আরো অনেকেই।
নাটকটি সবার ভাল লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, নাটকটি রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই রাত আটটায়।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments