ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, সাধারণত সিজনাল ফ্লুর মতোই এইচ এম পিভি ভাইরাসের লক্ষণ। সাধারণ ফ্লুয়ের সাথে এটার কোনো পার্থক্য নেই। ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ হেলথ এজেন্সিগুলো থেকে পরামর্শ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ঘন ঘন হাত ধোয়া। অসুস্থ হলে হাত ধোয়া এবং জনসম্মুখে মাস্ক পরা দুইটা যদি করা যায় তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করা যাবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন।
সায়েদুর রহমান বলেন, এই ভাইরাসের জন্য সাধারণত মৃত্যু ঘটে না। ভাইরাসের কারণে মানুষের মৃত্যু ঘটছে না। কেউ ফ্লুতে আক্রান্ত হলে তিনি যাতে জনসম্মুখে না আসেন এবং মাস্ক পরিধান করেন। এসব পরামর্শকে রেস্পেটরি এটিকেট বলা হয়। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী আরো বলেন, ভাইরাসের যখন বিস্তার হতে থাকে তখন সেটার প্রতিনিয়ত মিউটেশন বা পরিবর্তন হতে থাকে। মিউটেশনের কারণে ভাইরাস সময় এটা ক্ষতিকর বা প্রাণঘাতী হয়ে যেতে পারে। আমাদের চেষ্টা করতে হবে যত সম্ভব এটার বিস্তার যাতে রোধ করা যায়। এই ভাইরাসে পাঁচ বছরের নিচে এবং ৬৫ বছর বয়স্কদের জন্য এবং অন্যান্য রোগ ব্যাধি আছে বিশেষত অ্যাজমা তাদের জন্য বাড়তি ঝুঁকি আছে।
বিশেষ সহকারী বলেন, জনৈক ভদ্রমহিলা এক মাসের অধিক সময় ধরে অসুস্থ ছিলেন, তিনি বাসার আশপাশেই চিকিৎসা নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতে আক্রান্ত হন এবং পরবর্তীতে তার মাল্টি অর্গান ফেইলিউর হয়। চিকিৎসার এক পর্যায়ে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলার কারণে রোগীর মৃত্যুবরণ হয়। সেই সাথে রোগী দুর্ভাগ্যজনকভাবে এইচএমপি ভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও আইসিডিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments