সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীন আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য কি এবং নাটকের ফর্মটা কি রকম এই বিষয়গুলি দেখিয়ে গেছেন। তিনি আমাদের বাংলা নাটকের এক আলোকবর্তিকা এবং প্রাণপুরুষ ছিলেন। তাকে নিয়ে আমাদের আরও বড় আয়োজন থাকা উচিত। সেলিম আল দীনের প্রয়াণ দিবসের আলোচনা সভায় জামালপুরের বিশিষ্ট নাট্যজন এবং নাট্যনীড়ের আজীবন অধিকর্তা বিভাষ বিষ্ণু চৌধুরী কথাগুলি বলছিলেন।
জামালপুর শিল্পকলা একাডেমিতে নাট্যনীড়ের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালন করে নাট্যনীড়,জামালপুর।
রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় অধ্যাপক আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে এই আয়োজনে আলোচনা করেন জামালপুরের বিশিষ্ট নাট্যজন বিভাষ বিষ্ণু চৌধুরী, নাট্যনীড়ের সহ-সভাপতি সাংবাদিক সুমন আদিত্য এবং সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক সাগর মূখার্জী।
অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জামালপুরের বিশিষ্ট যাত্রাশিল্পী মিজানুর রহমান মিজানের মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন সংগঠনের সকলে।
নাট্যাচার্য সেলিম আল দীনের সংক্ষিপ্ত জীবনীপাঠ করেন সাংগঠনিক সম্পাদক রায়হান আলী খান।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments